1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ’

প্রতিনিধি

যে তীব্র লড়াইয়ের আঁচ পাওয়া গিয়েছিল, ভারত-পাকিস্তান ম্যাচে তার ছিটেফোঁটাও দেখা গেল না। একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ৬১ রানে জিতেছে ভারত। অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তান তীব্র সমালোচনার শিকার হয়েছে। সাবেক পেসার শোয়েব আখতার তো ধুঁয়ে দিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি ও তারকা ব্যাটার বাবর আজমকে।

এবিপি নিউজ-কে শোয়েব বলেছেন, ‘আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহীনের খেলাই দেখুন… সে ১২৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করছিল। এটি আধুনিক ক্রিকেটের চাহিদা নয়। এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত ১৫-২০ বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সমানে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্নও দেখতে পারি না।’

এরপর নাকভি ও বাবরের তীব্র সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘একজন লোক যে কিছুই জানে না, সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (মহসিন নাকভি) হয়েছে। আপনি কী করতে পারেন? দল কীভাবে চলবে? আপনারা এমন একজন খেলোয়াড়কে (বাবর আজম) সুপারস্টার বানিয়েছেন যে আপনাদের ম্যাচ জেতাতে পারে না। অযোগ্য ব্যক্তিদের হাতে কোনো নির্দিষ্ট কাজের দায়িত্ব তুলে দেওয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ।’

এই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে দ্বৈরথে ৮-১ ব্যবধানে পিছিয়ে থাকল পাকিস্তান। তারা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। শুরুতে তারকা ওপেনার অভিষেক শর্মা আউট হন। ইশান কিষাণ ৪০ বলে ৭৭ রান করে কঠিন পিচে ভারতকে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন।

লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্ন দেখেছে পাকিস্তান। ১৩ রানে তিন উইকেট হারায় তারা দুই ওভারে। বাবর সাত বলে মাত্র ৫ রান করে ৩৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন। উসমান খানের ৪৪ রানের সুবাদে যা একটু লড়াই করেছিল পাকিস্তান। ১৮ ওভারে তারা ১১৪ রানে অলআউট হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!