1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ১৬ বছরের ফারহান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন ১৬ বছরের ফারহান

প্রতিনিধি

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪০ রানে ৭ উইকেট নিয়েছেন ফারহান আহমেদ। নটিংহ্যামশায়ারের এই অফ স্পিনার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন।

ট্রেন্ট ব্রিজে গতকাল বৃহস্পতিবার তিনি এই ম্যাচ খেলতে নামেন ১৬ বছর ১৮৯ দিন বয়সে। তাতে নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে যান ফারহান।

ম্যাচের প্রথম দিন ৪ উইকেট শিকার করেন ফারহান। দ্বিতীয় দিনে পেয়েছেন আরও তিন উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৭ উইকেট পেয়েছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে তার চেয়ে কম বয়সে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নিতে পারেননি আর কেউ।

কাউন্টিতে অভিষেক হলেও, প্রথম শ্রেণির ক্রিকেটে ফারহানের অবশ্য এটি প্রথম ম্যাচ নয়। বর্তমানে ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে এই মাসের মাঝামাঝি তার প্রথম শ্রেণির অভিষেক হয় ইংল্যান্ড লায়ন্সের হয়ে। চার দিনের ওই ম্যাচে এক ইনিংসে বোলিং করে তিনি নেন ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!