1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা

প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) এই অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, উপজেলার জুম্মাহাট এলাকার গুনাইগাছের বাসিন্দা মো. রুহুল আমিনের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ‘পেট্রোলিয়াম আইন, ২০১৬’-এর ২০(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় আইন লঙ্ঘনের দায়ে রুহুল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমুহনী বাজারে ‘মিলন এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে ১২৫ টাকা লিটার দরে পেট্রোল বিক্রির বিষয়টি তদারকি করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজে উপস্থিত থেকে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!