1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধ ইটভাটায় উজাড় হচ্ছে কৃষিজমি, পরিবেশ ও কৃষি নিয়ে শঙ্কায় ধামরাইবাসী। - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

অবৈধ ইটভাটায় উজাড় হচ্ছে কৃষিজমি, পরিবেশ ও কৃষি নিয়ে শঙ্কায় ধামরাইবাসী।

প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় বৈধ ও অবৈধ মিলিয়ে অসংখ্য ইটভাটা গড়ে উঠেছে। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় অধিকাংশ ইটভাটাই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ইটভাটায় প্রতিনিয়ত কৃষিজমির উর্বর মাটি কেটে ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর মাঝে মাঝে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চুল্লি ভেঙে দিলেও কিছুদিন পরই রাতের আঁধারে আবার নতুন করে ভাটা স্থাপন করছে মালিকপক্ষ। কার্যকর ও নিয়মিত নজরদারির অভাবে অবৈধ কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এলাকার কৃষক ও বাসিন্দারা জানান, এভাবে কৃষিজমির মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে ধামরাইয়ে আবাদযোগ্য জমি সংকটে পড়বে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত অবৈধ ইটভাটা ও মাটিকাটা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, “অবৈধ মাটি কাটা ও ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা অবৈধভাবে মাটি কাটছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।
এ বিষয়ে ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “কৃষিজমির মাটি কাটা এবং ফসলি জমির পাশে ইটভাটা স্থাপন ধামরাইয়ের কৃষির জন্য সবচেয়ে বড় বাধা। এটি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয়দের মতে, পরিবেশ ও কৃষি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে স্থায়ী ও কঠোর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!