1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবরোধ প্রত্যাহার জাবি শিক্ষার্থীদের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অবরোধ প্রত্যাহার জাবি শিক্ষার্থীদের

প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দলীয়ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ও জাকসু পুনরায় চালুর দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি বিকেল সোয়া ৪টায় শেষ হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসেন এবং সেখানে তারা অবরোধে বসেন।

অবরোধ চলাকালীন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব আন্দোলন স্থলে উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বহুবার তাদের দাবি জানালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানিয়েছে, ইতোমধ্যে ৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যদি প্রশাসন গড়িমসি করে, তাহলে পুনরায় আন্দোলনে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে দেখছি। ছাত্র রাজনীতি বন্ধ ও জাকসু পুনরায় চালুর বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!