1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগকে ইতালি সরকারের সমর্থন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগকে ইতালি সরকারের সমর্থন

প্রতিনিধি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চলমান সংস্কার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ইতালি সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থন ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা আশা করি আপনি সংস্কারে সফল হবেন। আমাদের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেমন জাতিসংঘের সাধারণ পরিষদে আপনাকে উল্লেখ করেছেন, আপনি সর্বদা আমাদের উপর নির্ভর করতে পারেন।

অবৈধ অভিবাসন বন্ধে বাংলাদেশকে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতালি এবং বাংলাদেশ খুব ঘনিষ্ঠ। অনেক বাংলাদেশি নাগরিক ইতালিতে বাস করেন। তারা আমাদের দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বৈধ অভিবাসন সম্প্রসারণের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানবপাচার বন্ধে কঠোর পরিশ্রম করছে এবং আনুষ্ঠানিকভাবে আরও দক্ষ কর্মী বিদেশে পাঠানোর প্রচেষ্টা বৃদ্ধি করছে।

প্রধান উপদেষ্টা ত্রিপোদির প্রশংসা করে বলেন, আপনার সফর একটি ঐতিহাসিক সময়ে এসেছে। জুলাই মাসে যা ঘটেছিল তার ঠিক পরেই এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি। অর্থনীতি পুনরুজ্জীবিত করা এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমাদের প্রচেষ্টা চলছে।

ইতালির উপ-মন্ত্রী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বাংলাদেশ তার সরকারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবে।

ত্রিপোদি আরও বলেন, ইতালি বাংলাদেশি জনগণ এবং রোহিঙ্গা মুসলমানদের জন্য তাদের উন্নয়ন সহায়তা বন্ধ করবে না।

তিনি বলেন, অনেক ইতালীয় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে টেক্সটাইল, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতকে তুলে ধরে।

প্রধান উপদেষ্টা ইতালিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করা এবং দুই দেশের মধ্যে বিনিময় কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

ত্রিপোদির এই সফর গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের কোনও দেশের মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। এ সময় এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!