1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অক্টোবরে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

অক্টোবরে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ

প্রতিনিধি

বিশ্বের বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। আগামী ১৭ থেকে ১৮ অক্টোবর জার্মানির ফ্রাঙ্কফুর্ট নগরীতে বসবে এই মেলার ৭৫তম আসর।
সংস্কৃৃতি সচিব খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রখ্যাত বাংলাদেশি লেখকদের সঙ্গে এই মেলায় অংশ নেবেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে থাকবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর।
বাংলাদেশের অংশগ্রহণে তদারকি করবেন জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্যিক) সাইফুল ইসলাম।
অংশগ্রহনকারী প্রকাশনা সংস্থা এবং দর্শনার্থীদের বিপুলসংখ্যার ওপর ভিত্তি করে বিশ্বের বৃহত্তম ফ্রাঙ্কফুর্ট বইমেলাটি আন্তর্জাতিক লেনদেন এবং বাণিজ্যের জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বইমেলা হিসাবে বিবেচিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!