1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অকালেই পাকা চুল! সমাধানে সাত খাবার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

অকালেই পাকা চুল! সমাধানে সাত খাবার

প্রতিনিধি

অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। কখনও দীর্ঘদিন ধরে চলা হজমের সমস্যা বা লিভারের সমস্যায় অকালে চুলে পাক ধরে, কখনও বা মাথার ত্বকে পর্যাপ্ত ভিটামিন আর খনিজের অভাবে এমনটা হয়। কিন্তু কারণ যা-ই হোক না কেন, অসময়ে মাথায় পাকা চুল কেউ-ই পছন্দ করেন না। তবে দৈনন্দিন খাদ্যতালিকায় কয়েকটি বিশেষ খাবার-দাবার রাখতে পারলে সহজেই অকালে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক-

অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে পাতে রাখুন এই ৭ খাবার:

১) বাদাম: আখরোটে, আমন্ড বা যে কোনও ধরনের বাদামেই রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী! অকালে চুল পাকার সমস্যা ঠেকাতে বাদাম তেলও মাথায় মেখে দেখুন। উপকার পাবেন।

২) সবুজ শাক-সবজি: যে কোনও সবুজ সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফোলিক অ্যাসিড যা চুলের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি অকালে চুল পাকার সমস্যা ঠেকাতেও সাহায্য করে।

৩) ছোলা: ছোলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-৯ বা ফোলিক অ্যাসিড। তাই অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস করুন।

৪) মুরগীর মাংস: মুরগীর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আর ফোলিক অ্যাসিড যা অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে সাহায্য করে।

৫) লিভার বা মেটে: পাঁঠার মাংসের লিভার বা মেটেতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি-১২ যা অকালে চুলে পাক ধরা ঠেকাতে সাহায্য করে।

৬) চিংড়ি: অকালে চুলে পাক ধরার সমস্যা ঠেকাতে পাতে রাখুন চিংড়ি। চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা চুলের গোড়ার রঞ্জক ধরে রেখে অকালে চুল পাকার সমস্যা রোধে সাহায্য করে।

৭) স্যামন মাছ: এই মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা চুলের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!