1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : ওয়ানডের বদলে সব ম্যাচ টি-টোয়েন্টিতে! - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ : ওয়ানডের বদলে সব ম্যাচ টি-টোয়েন্টিতে!

প্রতিনিধি

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় পার করছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুরু থেকেই এবার খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে প্রথম লিগ শেষেই পরবর্তী সিরিজের জন্য যোগ দেবেন শান্ত-মিরাজরা। যেখানে আগামী মাসে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ।

পরবর্তীতে আগামী মে’তে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এরপর জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, এই সিরিজটি অবশ্য এফটিপির বাইরের। আর আসন্ন এই দুই সিরিজের সবকটি ম্যাচই ওয়ানডে ফরম্যাটে খেলার কথা ছিল। তবে নতুন করে সবগুলো ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ৮ ম্যাচের সবগুলোই হতে পারে টি-টোয়েন্টি ফরম্যাটে।

বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা পোস্টকে তিনি জানিয়েছেন, ‘প্রথম পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। আপাতত এতটুকু নিশ্চিত। পরের তিন ম্যাচের বিষয়ে এখনো জানা নেই।’
তবে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত সবকটি ম্যাচই হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। এদিকে বর্তমানে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের পদটি ফাঁকা রয়েছে। দ্রুতই জানা যাবে কে হচ্ছেন নতুন অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!