1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ধানমন্ডির মিছিল থেকে গ্রেপ্তার মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ধানমন্ডির মিছিল থেকে গ্রেপ্তার মহিলা লীগ নেত্রীসহ ৩ জন রিমান্ডে

প্রতিনিধি

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী চৌধুরীসহ (৩২) তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এ মামলায় রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন, রাজু আহম্মেদ (২৮) ও সিরাজুল ইসলাম (৪২)।

শনিবার (২২ মার্চ) তাদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

আসামি পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে তাদের জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গতকাল ২১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে দেয়। পরে ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে মামলা ও বিচার মানি না, মানবো না বলে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!