1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে কি হামজা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ইংল্যান্ড দলে প্রস্তাব পেলে বাংলাদেশে কি হামজা

প্রতিনিধি

হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলের পালে নতুন হাওয়া। ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছিলেন এই মিডফিল্ডার। যদিও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি। ডাক পেলে কী করতেন হামজা? তখন কি বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নিতে পারতেন? এমন প্রশ্নের মুখোমুখি হয়ে খুবই কৌশলী জবাব দিয়েছেন হামজা।

তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত (বাংলাদেশের হয়ে খেলার) নিয়েছি। ইংল্যান্ডের হয়ে কখনো ডাক পাইনি। ওই সুযোগ তাই আমার আসেনি। সুতরাং সিদ্ধান্তও নিতে হয়নি। তবে সুযোগ আসলে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করতাম। বাংলাদেশে খেলতে পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা উৎসাহিত করেছে।’

বাংলাদেশ দলে যোগ দিতে দিন দুয়েক আগে দেশে ফিরেছিলেন হামজা। এরই মধ্যে টিমের সঙ্গে যোগ দিয়েছেন। এশিয়ান কোয়ালিফায়ারের বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে আজ (বুধবার) সংবাদ সম্মেলনে কোচের সঙ্গে ছিলেন তারকা এই ফুটবলার।

নানা ধাপ পেরিয়ে বাংলাদেশ দলে খেলার অনুমতি পেয়েছেন হামজা। এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক বছর ধরেই আলোচনা হচ্ছিল। সর্বশেষ নতুন (বাফুফে) প্রেসিডেন্ট তাবিথ আওয়াল আলোচনা শুরু করেন। পরিকল্পনা জানান। কোচের সঙ্গ কথা হয়। আমার মনে হয়েছে, এই দলটা সাফল্য পেতে চাই। আমারও পরিবার নিয়ে এখানে আসতে খুব ভালো লাগে। কোচ ও প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস পাই।’

ভারত ম্যাচ নিয়ে হামজা বলেন, ‘আমি মনে করি, ফুটবলে যেকোন কিছু হতে পারে। কোচ ম্যাচ ঘিরে ভালোভাবে প্রস্তুত হচ্ছেন। আমি কোন চাপ অনুভব করছি না। এখানে এসে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। আমি ম্যাচটা খেলতে চাই এবং যতটা সম্ভব দলকে সহায়তা করতে চাই।’
বাংলাদেশ দলে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলা সতীর্থ, কোচ ও বন্ধুরা অভিনন্দন জানাচ্ছেন বলে উল্লেখ করেন হামজা। আঞ্চলিক বাংলায় তিনি বলেন, ‘ফ্রেন্ড, কোচের থেইকা মেসেজ পাইছি। তারা কনগ্রাচুলেট করতাছে। তারা পজিটিভ মেসেজ দিতাছে। আমার পরিবার খুব গর্বিত। হাজার মানুষ এসে আমারে দেখতাছে, কনগ্রাচুলেশন দিতাছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!