1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

দল থেকে ছিটকে গিয়ে যা বললেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক :

কিছুটা অপ্রত্যাশিতভাবেই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। চলতি মাসেই উরগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচ আছে তাদের। তবে শেষ সময়ের ইনজুরিতে ছিটকে গিয়েছেন এলএমটেন। স্কোয়াড ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মেসি।

স্কোয়াড ঘোষণার ২৪ ঘণ্টা আগেও মাঠে ছিলেন মেসি। আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলেছেন পুরো ৯০ মিনিট। পেয়েছেন ১টি গোলও। এমন অবস্থায় মেসির না থাকাটাই বড় বিস্ময়। পরবর্তীতে জানা গেল এমএলএসের ওই ম্যাচেই ইনজুরিতে পড়েছেন মেসি। যে কারণে জায়গা হয়নি ২৫ জনের স্কোয়াডে।

মেসির ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পায়ের অ্যাডাক্টর পেশির ইনজুরিতে পড়েছেন এলএমটেন। তবে গুরুতর কিছু নয়। লোয়ার গ্রেডের ইনজুরি তার। অর্থাৎ চাইলেই ২৫ মার্চে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে নামার ঝুঁকি নিতে পারতেন মেসি। তবে ক্যারিয়ারের কথা ভাবনায় রেখে এবং মেসির ওয়ার্কলোড বিবেচনায় তাকে আর রাখা হয়নি স্কোয়াডে।

দল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার পর একটা বার্তাও ইন্সটাগ্রামে দিয়েছেন মেসি। সেখানে বলেছেন, ‘আমি দুঃখিত যে জাতীয় দলের হয়ে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে যাচ্ছি। আমি আসলেই খেলতে চেয়েছিলাম কিন্তু একটা ছোট ইনজুরি মানে আমাকে কিছুটা বিশ্রাম নিতেই হবে। তাই আমি থাকতে পারছি না। আমি বাকি সব ভক্তদের মতোই সমর্থন করে যাব। এগিয়ে চলো আর্জেন্টিনা।’
বাছাইপর্বে আর্জেন্টিনা তাদের মহাগুরুত্বপূর্ণ দুই ম্যাচেই মিস করতে যাচ্ছে মেসির সার্ভিস। বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং বুধবার ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে সবার ওপরে থাকলেও সাম্প্রতিক সময়টাক আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের মাঝে ২ ম্যাচেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!