1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পিএসএলের জন্য ছাড়পত্র চেয়েছেন নাহিদ রানা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

পিএসএলের জন্য ছাড়পত্র চেয়েছেন নাহিদ রানা

প্রতিনিধি

গেল বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন এই তারকা পেসার। অল্প কদিনের মাঝেই পুরো বিশ্বের নজরে চলে এসেছিলেন নাহিদ রানা। সাফল্যের ধারাবাহিকতায় ডাক পেয়েছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ পিএসএলেও।

ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। বাবর আজম, সাইম আইয়ুবদের সঙ্গে একই দলে দেখা যাবে বাংলাদেশের নাহিদ রানাকে। ১১ই এপ্রিল থেকে শুরু হওয়া এবারের পিএসএলের জন্য এরইমাঝে ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন এই পেসার।

এনওসি আবেদনের কথা নিজেই নিশ্চিত করেছেন নাহিদ রানা। সঙ্গে জানিয়েছেন করেছেন পুরো সিজনের জন্যই আবেদন করেছেন রানা। তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ রয়েছে। যেকারণে ছাড়পত্র পাবেন কি না রানা সেটি এখনো অনিশ্চিত। যদিও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন নাহিদ রানার অবশ্যই খেলা উচিৎ বিদেশি এই লিগে।

পিএসএল ড্রাফট শেষে ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
আজ সোমবার মিরপুরে দলীয় অনুশীলন শেষে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক, সবকিছুর ওপর।’
এদিকে পিএসএলে দল পাওয়া আরেক তারকা রিশাদ হোসেনও আবেদন করেছেন অনাপত্তিপত্রের জন্য। তিনি খেলবেন লাহোর কালান্দার্সের জন্য। সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছিলেন তিনি। পিএসএলে দল পাওয়া আরেক ক্রিকেটার লিটন দাসও আবেদন করবেন বলে গুঞ্জন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!