1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান

প্রতিনিধি

আইসিসির সর্বশেষ তিন বৈশ্বিক ইভেন্টের সবকটিতেই হতাশা নিয়ে ফিরেছিল পাকিস্তান। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার লক্ষ্যে তারা প্রাথমিক যাত্রার শুরুতেই বড় ধাক্কা খেয়েছে। আইপিএলের কারণে নিউজিল্যান্ডের সিনিয়র ও তারকা ক্রিকেটারদের প্রায় সবাই এই সিরিজ থেকে ছুটিতে। তাদের প্রায় দ্বিতীয় সারির দলের কাছেও টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার পর বোলিংয়েও পাত্তা পায়নি পাকিস্তান। কিউইরা ১০.১ ওভারেই ৯ উইকেট হাতে রেখে ৯২ রানের লক্ষ্য পেরিয়েছে।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচের প্রথম ইনিংসেই মূল কাজটা সেরে রেখেছিল কিউই বোলাররা। এরপর ছোট লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের পক্ষে শুরুটা কিছুটা ধীরগতিতেই করেন ওপেনার টিম সেইফার্ট। তবে আউট হওয়ার আগে তিনি সেটি পুষিয়েও নিয়েছেন। সেইফার্ট ৪৪ রান করে আউট হলেও অপরাজিত থেকে জয় নিশ্চিত করেছেন ফিন অ্যালেন ও টিম রবিনসন। মাত্র ১০.১ ওভারেই ৯ উইকেটের বড় জয়ে পাকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১ রানে ৩টি এবং ১১ রানেই ৪ উইকেট হারায় সফরকারীরা। সেই বিপর্যয় সামলাতে প্রয়োজন ছিল বড় জুটি এবং ঘুরে দাঁড়ানো কোনো ব্যক্তিগত ইনিংস। কিন্তু খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া পাকিস্তানের আর কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে ১৮.৪ ওভারেই ৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। যা কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন দলীয় পুঁজি।

অবশ্য কিউই ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে সফরকারীদের সংগ্রহ আরও লজ্জার হতে পারত। পঞ্চম উইকেট জুটিতে সালমান আগা-খুশদিল জুটি ৪৬ রানে তাদের সম্মান কিছুটা বাঁচিয়েছেন। সেই দুজনের ক্যাচই হাতছাড়া করেছে নিউজিল্যান্ড। তবে নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে পাকিস্তানকে খুব বেশি আগাতে দেননি জ্যাকব ডাফি ও কাইল জেমিসন। ডাফি সর্বোচ্চ ৪ এবং জেমিসন ৩ উইকেট শিকার করেছেন।

রান তাড়া করতে নেমে সেইফার্ট দেখেশুনে শুরু করেন। পরবর্তীতে আরেক ওপেনার অ্যালেনকে নিয়ে পাওয়ার প্লে’র ৬ ওভারেই ৫৩ রান তোলেন তিনি। এরপর পাকিস্তানের একমাত্র সান্ত্বনার উইকেট এনে দেন আবরার আহমেদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে সেইফার্ট ২৯ বলে ৪৪ রান করেন। ৩৯ রানের জুটি গড়ে এরপর জয় নিশ্চিত করেন অ্যালেন-রবিনসন। অ্যালেন ১৭ বলে ২৯ এবং রবিনসন করেন ১৮ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!