1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রান না দিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রান না দিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

প্রতিনিধি

সুপার ওভার ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। এক ওভারের মধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফলে এখানে বলে বলেই মোড় নেয় ম্যাচের ভাগ্য! কিন্তু এবার সুপার ওভারে ঘটল ভিন্ন এক ঘটনা। যা আগে কখনো দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটেব এমন ঘটনা এবারই প্রথম।

বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে। প্রথম বল ডট হওয়ার পরের দুই বলে টানা দুই উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছেন আমের বিন। আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ।
আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। ফলে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।

এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকংয়ের ৩ বল লেগেছে জয়ের বন্দরে পৌঁছাতে। বাবর ইনিংসের প্রথম দুই বল ডট খেলেছেন। তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।
২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। তাছাড়া ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!