1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফাইনালে যেমন হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের একাদশ - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

ফাইনালে যেমন হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের একাদশ

প্রতিনিধি

টানা চার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। আজ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই এক বছরের কম সময়ে টানা দুটি আইসিসি শিরোপা জয়ের কৃতিত্ব গড়বে রোহিত শর্মার দল। এর আগে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইবেন না কোচ গৌতম গম্ভীর। একাদশে পরিবর্তনের সম্ভাবনাও কম।

অন্যদিকে, আইসিসির ওয়ানডে ইভেন্টে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপাটি এসেছিল ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও ফরম্যাটটিতে ২৫ বছরে তাদের আর কোনো বৈশ্বিক সাফল্য নেই। এবার শিরোপাখরা ঘুচাতে মরিয়া মিচেল স্যান্টনাররা।

তবে নিউজিল্যান্ড শিবিরে কিছুটা হলেও উদ্বেগ রয়েছে ম্যাট হেনরিকে নিয়ে। আসরে সর্বোচ্চ উইকেটশিকারি কিউই এই পেসার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশে কারা থাকতে পারে।

ফাইনালে ভারতের ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমান গিল। তিনে বিরাট কোহলি নিশ্চিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ ফর্মে রয়েছেন তিনি। এরপর দেখা যেতে পারে শ্রেয়স আয়ারকে। এক দিনের ক্রিকেটে ভারতের ব্যাটিং লাইন-আপে শ্রেয়াসের জায়গাও পাকা। ব্যাটিং অর্ডারের পাঁচে আসবেন অক্ষর প্যাটেল। এরপর দেখা যাবে লোকেশ রাহুলকে। ফাইনালেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। রাহুলের খেলা নিয়ে প্রশ্ন নেই।

ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। মোহাম্মদ শামি, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীকে দেখা যাবে। বরুণকে শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়। শেষ দু’টি ম্যাচে ভালো পারফর্ম করেছেন। দুবাইয়ের স্পিন সহায়ক পিচে চার স্পিনার নিয়েই খেলবে ভারত।

অন্যদিকে, নিউজিল্যান্ডের প্রথম একাদশে একটি পরিবর্তন হতে পারে। হেনরি শেষ পর্যন্ত খেলতে না পারলে প্রথম একাদশে আসতে পারেন মার্ক চাপম্যান। দুবাইয়ের পিচে তাঁর স্পিন কার্যকর হতে পারে। উইল ও’রোর্কের পরিবর্তেও তাকে বিবেচনা করা হতে পারে। এ ছাড়া বাকি জায়গাগুলোতে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

আইসিসি টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন রাচিন রবীন্দ্র। গ্রুপপর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর সেমিফাইনালেও শতক হাঁকিয়েছেন। সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনও চোট কাটিয়ে ফর্মে ফিরেছেন। সর্বশেষ ম্যাচে পেয়েছিলেন শতরান।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চাপম্যান, টম লাথাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি ও কাইল জেমিসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!