1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন

প্রতিনিধি

বার কাউন্সিলের এনরোলমেন্ট ও বিজেএস পরীক্ষার ফি কমানো এবং বিজেএসে নন-ক্যাডার চালুর দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আইন পেশা আমাদের অধিকার। স্বৈরাচারী আমলে যে ফি নির্ধারণ করা হয়েছিল সেটা এখনো রয়েছে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে বার কাউন্সিল ও বিজেএসের এনরোলমেন্ট কি কমাতে হবে। আবেদন ফি কমানো না হলে আমরা পরীক্ষা বয়কট করব। পাশাপাশি বিজেএস ভাইভাতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিসিএসের মতো নন-ক্যাডার চালু করতে হবে।

এ সময় আইন অনুষদের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, বার কাউন্সিলের পরীক্ষার ফি প্রায় সাড়ে চার হাজার টাকা, বিজেএসে পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা যা সম্পূর্ণ অযৌক্তিক। অনেক ছাত্র-ছাত্রী আছে তারা অনেক কষ্ট দিনাতিপাত করে তারপর পড়াশোনা চালায়। এই ফি কমানো না হলে আমরা লাগাতার আন্দোলন, এমনকি বার কাউন্সিল ঘেরাও সিদ্ধান্ত নিতে পারি।

আরেক শিক্ষার্থী মোশতাক আহমেদ সন্তু বলেন, বার কাউন্সিল ও বিজেএসের এই ফি আমরা অযৌক্তিক মনে করছি। অন্যান্য চাকরির পরীক্ষার সঙ্গে সম্পর্কে সামঞ্জস্য রেখে ফি ২০০ টাকা রাখতে হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার মতো বিজেএসের রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে। নন-ক্যাডার চালু করে মূল পদের বাইরে আইন সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য ক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

আরেক শিক্ষার্থী নিপা রাণী বলেন, আমরা অনেক শিক্ষার্থী টিউশন করে চলি, পার্ট টাইম চাকরি করি। চার হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা আমাদের জন্য অনেক কঠিন। এই অতিরিক্ত ফি বৈষম্যমূলক। বার কাউন্সিল এনরোলমেন্ট ও বিজেএসের ফি অবিলম্বে কমিয়ে ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে হবে।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!