1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘শহীদ আবু সাঈদ’ মসজিদে অজুখানা করে দিলো ছাত্রশিবির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

‘শহীদ আবু সাঈদ’ মসজিদে অজুখানা করে দিলো ছাত্রশিবির

প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন শহীদ আবু সাইদ মসজিদে আজুখানা নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মসজিদের অজুখানার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেরোবি শাখা ছাত্রশিবির এর সভাপতি মো. সোহেল রানা ও সেক্রেটারি মো. সুমন সরকার।

জানা যায়, স্থানীয় মুসল্লিরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কমোড়ে ওয়াক্তিয়া নামাজ পড়ার সুবিধার্থে মসজিদ বানিয়ে নামাজ পরেন। তবে কোন আজুখানা না থাকায় কষ্ট করতে হতো। টিউবওয়েলে একজন করে অজু করে নামাজে যাওয়া লাগতো। ওই মসজিদে অজুখানা নির্মাণ করে দেয় ছাত্রশিবির।

অজুখানা নির্মাণ এর বিষয়ে বেরোবি শাখা ছাত্রশিবিরে সেক্রেটারি মো. সুমন সরকার বলেন, ছাত্রশিবির ছাত্র এবং জনগণের কল্যাণে কাজ করে। দীর্ঘদিন যাবত শহিদ আবু সাঈদ মসজিদে অজু করার অসুবিধা হচ্ছিল, মুসল্লিরা ঠিকঠাকভাবে অজু করতে পারত না। এজন্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই উদ্যোগটি গ্রহণ করেন। ছাত্রশিবির সবসময় জনসাধারণ ও ছাত্র জন্য কাজ করে এবং ভবিষ্যতেও এমন কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সোহেল রানা বলেন, এ মসজিদে ভালোভাবে অজুর ব্যবস্থাপনা ছিল না। এখানে নামাজ পড়তে এসে দুর্ভোগ পোহাতে হতো। মাত্র দুটি টিউবওয়েল দিয়ে কষ্ট করে মুসল্লিদের অজু করতে হতো। মুসল্লিদের কথা ভেবে আল্লাহর রহমতে আমরা ছোট এই অজুখানা সুন্দরভাবে করে দিতে পেরেছি। আমাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!