1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রানআউট নিয়ে বিতর্ক, কোচ ও অধিনায়ককে জরিমানা - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

রানআউট নিয়ে বিতর্ক, কোচ ও অধিনায়ককে জরিমানা

প্রতিনিধি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই রান আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। গতকাল ঘটনাটি ঘটে বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে। এ ঘটনায় প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে।

রূপগঞ্জের ছুঁড়ে দেওয়া ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল প্রাইম ব্যাংক। স্কোরবোর্ডে ৭ রান তুলতেই হারিয়ে বসে ৩ উইকেট। শাহাদাত হোসেন দিপুর সঙ্গে ক্রিজে ছিলেন ইরফান শুক্কুর। দলীয় ২৩ রানের মাথায় ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান অধিনায়ক শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। এমন আউট মেনে নিতে পারছিলেন না শুক্কুর।

বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। এরপর প্রধান কোচ তালহা জুবায়েরকেও দেখা যায় মাঠে। বেশ কিছুক্ষণ কথা চলে ম্যাচ রেফারির সঙ্গে, কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে। আম্পায়ারের অনড় অবস্থানের মুখে আউট মেনে নিয়ে ডাগ আউটে ফিরে যান শুক্কুর। এমন ঘটনার পর কোচ এবং অধিনায়ককে ৫০ হাজার টাকা করে জরিমান করা হয়। এ ছাড়া ম্যানেজার দেব চৌধুরীকেও সমান জরিমানা করা হয়েছে।

কোচকে জরিমানা করা হলেও অধিনায়ক শুক্কুরকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এর আগে শুক্কুরের নামের পাশে ছিল ১টি ডিমেরিট পয়েন্ট সবমিলিয়ে হলো চার। যে কারণে পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না এই অধিনায়ক।

শুক্কুরের জায়গায় নেতৃত্ব কে দেবেন এমন প্রশ্নে দলটির প্রধান কোচ তালহা জুবায়ের জানিয়েছেন সেটি চূড়ান্ত নয় এখনো। তবে জাকির হাসান কিংবা নাঈম শেখ যে কোনো একজনকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!