1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

ডিপিএলে সাকিবের দলবদল স্থগিত

প্রতিনিধি

দেশের ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাট বিবেচনায় সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া ক্রিকেটের মাঝে বিপিএলের পর কেবল এই ডিপিএলেই সময় দেন। যে কারণে ভক্তদের কাছে সবসময়ই বাড়তি উন্মাদনা যোগ করে ডিপিএল। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর।

গতকাল শনিবার এবং আজ দুই দিনব্যাপী চলছে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। যে তালিকায় বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

দলটিতে ইতোমধ্যে তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা। সবশেষ গতকাল অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল তারা, সাকিব ছবিও পাঠিয়েছিলেন দল বদল করার জন্য। তবে আজ জানা গেল গেল সাকিব নিজেই অনুরোধ করেছেন দলবদল না করাতে তাকে। সিসিডিএমকে এ নিয়ে চিঠিও দিয়েছে রূপগঞ্জ ক্লাব কতৃপক্ষ।

রূপগঞ্জ দলটির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তরিকুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা সবাই জানেন গতকালকে সাকিব আল হাসানকে লিজেন্ড অব রূপগঞ্জে খেলার জন্য দলবদল প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আজকে সাকিবের সাথে আমাদের কথা হয়েছে উনি আমাদের কাছে একটা অনুরোধ করেছেন যে উনার দলবদলটা আপাতত স্থগিত রাখার জন্য।

আরও যোগ করেন, আমরা সিসিডিএমকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি বিষয়টা। সাকিবের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার যে আবেদনটা আছে সেটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যখন দেশে আসবেন উনি আসলে আগের বারের দল থেকে মিউচুয়াল ভাবে যদি সে খেলতে চায় আমাদের দলে তাহলে তাকে আমরা পরবর্তীতে দলভুক্ত করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!