1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করে যেসব কাজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করে যেসব কাজ

প্রতিনিধি

শারীরিকভাবে যতটা না ক্লান্ত লাগছে, তার চেয়ে অনেক বেশি খারাপ হচ্ছে মন। কাজ করছেন, কিন্তু কোনওটাই সঠিকভাবে হচ্ছে না। ছোটখাটো কথা ঝগড়ার আকার নিচ্ছে।

অফিসের কাজ সামলে বাড়িতে এসেও কাজ। আবার, সকাল হতে না হতেই বেরিয়ে পড়া। গতে বাঁধা জীবনে মুক্ত বাতাস বলতে কয়েক দিনের ছুটি। কিন্তু যখন তখন হুট করে ছুটিও নেওয়া যাবে না। একঘেয়ে জীবন কাটাতে কাটাতে তাই খুব ক্লান্ত বোধ করছেন।

রাতে দু’চোখের পাতা এক করতে পারছেন না। স্ট্রেস হরমোন, অর্থাৎ কর্টিজলের মাত্রা বাড়তে থাকলে দেহের ওজনও বৃদ্ধি পায়। রোগ প্রতিরোধ শক্তিও দুর্বল হয়ে পড়ে। তবে মনোবিদেরা বলছেন, কাজ থেকেই ক্লান্তি আসে। আবার কাজের মধ্যে থাকলে কিন্তু মন ভালো হয়।

১. পছন্দের রান্না করুন

মনের ধকল বা অবসাদ কাটাতে পছন্দের রান্না করতে পারেন। না হলে রান্না নিয়ে পরীক্ষানিরীক্ষাও করা যেতে পারে। যেমন, বাড়িতে পিৎজা তৈরি করতে হলে অনেকেই দোকান থেকে পিৎজা বেস কিনে আনেন। তা না করে বাড়িতে আটা দিয়ে পিৎজা বেস তৈরি করে নিতে পারেন। আবার, দেশি খাবারে বিদেশি মশলা ব্যবহার করে ‘ফিউশন’ পদও তৈরি করতে পারেন।

২. প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন

কথা শোনার মতো মানুষের খোঁজ পাওয়া ভার। তবে যদি এমন কেউ সন্ধানে থাকেন, তা হলে কোনোভাবে তাকে হাতছাড়া করবেন না। তার সঙ্গে আবেগ, অনুভূতি, খারাপ-ভালো ভাগ করে নিলে মনের চাপ লাঘব হবে। কথা বললে মনের অন্ধকারাচ্ছন্ন দিকগুলোয় আলো জ্বলে উঠতে পারে।

৩. নিজের সঙ্গে সময় কাটান

কাজের চাপে চিঁড়েচ্যাপটা হওয়ার জোগাড়? এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে পুরনো কোনও শখ। তা সে গল্পের বই পড়া হতে পারে, ছবি আঁকাও হতে পারে, আবার বাগানের আগাছা পরিষ্কার করাও হতে পারে। নিজের সঙ্গে সময় কাটালে মন ভালো হয়ে ওঠে।

৪. খোলা হাওয়ায় ঘুরে বেড়ান

মানসিক চাপ কমাতে বাড়ির আশপাশে একটু হাঁটাহাটি করা যেতে পারে। বাড়ির সামনে তেমন কোনো জায়গা না থাকলে ছাদেও হাঁটা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে এই ধরনের হালকা শরীরচর্চা বিশেষভাবে কার্যকর।

৫. নিজের যত্ন নিন

সারা দিনের পর কাজ থেকে ফিরে নিজের যত্ন নিতে ইচ্ছে করে না। তবে মনোবিদেরা বলছেন, মানসিক চাপ লাঘব করার জন্য ‘সেল্‌ফ কেয়ার’ জরুরি। তার জন্য খরচ করে স্যালুনে যাওয়ার প্রয়োজন নেই। স্নায়ুর উত্তেজনা প্রশমনে গরম পানিতে কয়েক ফোঁটা সুগন্ধি ঢেলে গোসল করলেও উপকার পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!