1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে পাবনার আটঘরিয়ায় নাফিজ কামাল (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আটঘরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নাফিজ কামাল আটঘরিয়া পৌরসভার রুস্তমপুর মহল্লার নাজমুল হুদার ছেলে। রুস্তমপুর বাজারে তার ভুসি মালের দোকান রয়েছে।

অভিযুক্ত দোকান মালিক হলেন আটঘরিয়া পৌরসভার কুষ্টিয়াপাড়া মহল্লার আমানত আলীর ছেলে জাহিদুল ইসলাম। তিনি আটঘরিয়া বাজারের মুদি দোকান ব্যবসায়ী।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মুদি দোকানি জাহিদুল ইসলামের দোকানে বাকিতে নিত্য প্রয়োজনীয় মালামাল নিতেন অপর ব্যবসায়ী নাফিজ কামাল। এভাবে নাফিজ কামালের প্রায় ১০ হাজার টাকা বকেয়া পড়ে যায় জাহিদুল ইসলামের দোকানে। এ নিয়ে নাফিজ কামাল এর কাছে বেশ কয়েকবার দোকান বাকির টাকা চেয়েছিলেন জাহিদুল ইসলাম। কিন্তু তিনি টাকা পরিশোধ করেননি।

সোমবার সকালে জাহিদুল ইসলাম কয়েকজন লোক নিয়ে রুস্তমপুর বাজারে নাফিজ কামালের দোকানে গিয়ে বকেয়া টাকা চান। টাকা না পেয়ে একপর্যায়ে নাফিজ কামালকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান জাহিদুল ও তার লোকজন।

সোমবার রাতে জাহিদুলের দোকানের সামনে জান নাফিজ কামাল। এ সময় বাকির টাকা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকান থেকে বেরিয়ে জাহিদুল ইসলাম আশপাশে আগে থেকে ওৎ পেতে থাকা তার লোকজন নিয়ে নাফিজ কামালকে বেধড়ক মারধর শুরু করে। মারধরের মধ্যেই নাফিজ কামালকে ছুরিকাঘাত করা হয়।

এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাফিজ কামালকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যারাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!