1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ব্রাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মোঃ ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর প্রগতি স্মরণীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম আনছারি অপূর্ব (২৪) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ১০:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই, ২০২৪ তারিখে বাড্ডা থানাধীন ব্রাক বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে প্রগতি স্মরণীর রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (৪৩) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ইসমোত জাহান ইলোরা বাদী হয়ে গত ২৮ জুলাই ২০২৪ তারিখ বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত ইব্রাহিম আনছারি অপূর্ব উক্ত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা হতে মোঃ ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!