1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানব পাচারকারী সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১০। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

মানব পাচারকারী সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে মানব পাচারকারী চক্রের সদস্য শাহিন (৪২)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১। গতকাল ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১৩:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানার মামলা নং-০৯, তারিখ- ০৬/০২/২০২৫খ্রিঃ, ধারা- ৭/৮/৯/১০ মানব পাচার প্রতিরোধ দমন ও আইন ২০১২;মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাহিন মিয়া (৪২), পিতা- কালু মিয়া, সাং- দেরিগাঁও (পূর্ব পাড়া) আউরাবাটি, থানা-দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা বলে জানা যায়।

২। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ শাহিন মিয়া (৪২) ভিকটিমের (৩০) দুঃসর্ম্পকের আত্মীয় হয়। আসামী শাহিন দীর্ঘদিন লেবাননে প্রবাস জীবন কাটায়। দীর্ঘদিন প্রবাসে থাকার কারনে আসামী ভিকটিমকে প্রথমে লেবাননে নিয়ে সেখান থেকে ফ্রান্সে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। ভিকটিম সরল বিশ্বাসে আসামীর কথামত সর্বমোট ৮,৯৩,০০০/-(আট লক্ষ তিরানব্বই হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে আসামী শাহিন ও তার সঙ্গীয় অপরাপর আসামীরা গত ২২/১০/২০২৩ তারিখে ভিকটিমকে ঢাকাস্থ শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের একটি ফ্লাইট যোগে লেবাননে নিয়ে যায়। লেবানন বিমান বন্দরে নামার পর আসামী শাহিন ভিকটিমকে একটি ঘরে আটকে রাখে। এরপর আসামী শাহিন ভিকটিমকে বাংলাদেশ থেকে আরও টাকা এনে দেয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। পরবর্তীতে ভিকটিম নির্যাতন সইতে না পেরে লেবাননে অবস্থিত আসামীর বাড়ি হতে পলায়ন করে এবং সেখানকার পুলিশের কাছে ধরা দেয়। এরপর লেবানন সরকার ভিকটিমকে গত ২০/১০/২০২৪ তারিখ বাংলাদেশে পাঠাইয়া দেয়।

৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!