1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলছে, দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলছে, দুই কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া

প্রতিনিধি

ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলছে ধাওয়া পাল্টা-ধাওয়া। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে নিবৃত্ত করার চেষ্টা করেও পেরে উঠছেন না। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর থেকে শুরু হওয়া সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ এখনও চলছে।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অবস্থান নিয়েছেন। তারা ইট নিক্ষেপ করে ঢাকা সিটি কলেজের সামনে চলে আসছেন। আবার বিপরীতে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ধানমন্ডি ২ নম্বর সড়ক ও কলেজের ভেতরে। কিছু সময় পর পর ইট নিক্ষেপ করে তারাও এগিয়ে যাচ্ছেন আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দিকে। এসময় বেশ কয়েক দফায় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করতে দেখা যায়। তবে শিক্ষার্থীরা পুলিশের কার্যক্রম উপেক্ষা করেই ধাওয়া পাল্টা-ধাওয়া চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে, সংঘর্ষের কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, গত কয়েকদিন ধরেই বুলিং ও স্লেজিংয়ের জের ধরে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনোমালিন্য চলছিল। যার জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে হাতাহাতিতে জড়িয়েছেন।

ধানমন্ডি আইডিয়াল কলেজের একটি শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আজ সিটি কলেজের কিছু শিক্ষার্থী আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে এবং স্লেজিং করেছে। যার জেরেই পরবর্তী সময়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন।

উল্লেখ্য, দুটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিকেল থেকে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!