1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।

নিহতরা হলেন—সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরিজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০)। তারা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।

গুরুতর আহত সিএনজিচালক জনিক মিয়া (২৬), যাত্রী আলী আকবর (৩০) ও আমির আলীকে (৩৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক আহত ব্যক্তি সুমেন মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার ইশবপুর সাহেববাড়ি এলাকায় অনুষ্ঠিত উরস মাহফিল থেকে সিএনজিযোগে পাঁচ যুবক নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা-ব ১১৮৬৬২) এর সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!