1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে, তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের হাতাহাতি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে, তিতুমীর কলেজে ছাত্রদলের ২ গ্রুপের হাতাহাতি

প্রতিনিধি

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের  দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষকেই বাকবিতণ্ডায় এবং পারস্পরিক আক্রমণ করতে দেখা যায়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনার পরেই ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম কলেজ ছাত্রদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, দুপুর সোয়া ১টার দিকে তিতুমীর কলেজের মাঠে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করেন। তখন প্রত্যাশিত পদ না পাওয়া এবং বঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়ান। পরে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই তিতুমীর কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মিরাজ আল ওয়াসি, আকরাম চৌধুরী, টিপু সুলতান, জলিল আদিক এবং সদস্য আব্দুল হামিদকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা দেন। এর আগে, দুপুরে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের ৩৯৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!