1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন

প্রতিনিধি

ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে ফল ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাড়ে ১০টায় নগরের রেলওয়ে মেনস ক্লাবস্থ ফলমন্ডির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন হবে। ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সকল সমুদ্র, নৌ এবং স্থল বন্দর দিয়ে একযোগে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধের হুঁশিয়ারিও দেন বক্তারা।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!