1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান সেক্রেটারি রাকিব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান সেক্রেটারি রাকিব

প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা জেলা উত্তর শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আলমগীর হোসেন রাকিব।

বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় একটি মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যদের নিয়ে জরুরি সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান এর নেতৃত্বে কাপ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রাফি উপস্থিত ছিলেন।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে সকল সদস্যগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান সর্বাধিক ভোটপ্রাপ্ত আবু সুফিয়ানের নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি আবু সুফিয়ান শাখা সেক্রেটারি হিসেবে আলমগীর হোসেন রাকিবকে মনোনীত করেন এবং নাম ঘোষণা করেন।

সমাপনী সেশনে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান, ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইন, নায়েবে আমির মাওলানা কাজী আব্দুর রউফ, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আফজাল হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহাদাত হোসেন সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার থানা শাখার আমির আব্দুল কাদের ও স্বর্ণকলি স্কুলের প্রতিষ্ঠাতা জামায়াত নেতা লুৎফর রহমান।

পরিশেষে, নবনির্বাচিত শাখা সভাপতি আবু সুফিয়ান দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!