1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বলছে বিসিবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বলছে বিসিবি

প্রতিনিধি

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে বোর্ড না চাওয়ায় তা আর হয়নি। ভারত সিরিজের পর বাংলাদেশের খেলা তিনটি সিরিজেই এই অলরাউন্ডার ছিলেন দলের বাইরে। এমনকি চলমান বিপিএলেও তার খেলা হচ্ছে না। সবমিলিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।মনিতেই লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। আর সম্প্রতি তার বোলিংয়ে নিষেধাজ্ঞা এসেছে। সবমিলিয়ে সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হবে কিনা তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ সিলেটে নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। (বোলিং অ্যাকশন) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটা একটু বিস্ময়কর।’

গত ডিসেম্বরের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। কিন্তু সেখানে উত্তীর্ণ হতে পারেননি। লাফবরো বিশ্ববিদ্যালয়ে দেওয়া সেই পরীক্ষায় ১৫ ডিগ্রির বেশি কনুই বাঁকানোয় নিষেধাজ্ঞায় পড়েন সাকিব।

এ নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে আবারো ভারতের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এটির ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!