1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাহাদুর শাহ’ বাসের ধাক্কায় ঢাকা কলেজের ছাত্র আহত, ৯ বাস আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বাহাদুর শাহ’ বাসের ধাক্কায় ঢাকা কলেজের ছাত্র আহত, ৯ বাস আটক

প্রতিনিধি

‘বাহাদুর শাহ’ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় বাহাদুর শাহ পরিবহনের ৯টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা। 

আহত শিক্ষার্থীর নাম মো. আতিক। তিনি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর থেকে এসব বাস এনে আটকে রাখা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার (৬ জানুয়ারি) কোতোয়ালি থানাধীন ধোলাইখাল এলাকায় বাহাদুর শাহ পরিবহনের ঢাকা মেট্রো-ছ ১১-২৪২৭ নম্বরের একটি গাড়ি আতিকের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ওই শিক্ষার্থী পায়ে ও শরীরে আঘাতপ্রাপ্ত হন। যার প্রেক্ষিতে এসব গাড়ি আটক করা হয়েছে।

রবিউল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, এসব বাসের অধিকাংশটিরই কোনো ফিটনেস নেই। নিজেদের খেয়াল মতো সড়কে গাড়ি চালায়। কারো প্রতি কোনো দায়বদ্ধতা নেই এসব গাড়ির চালকদের। আমাদের সহপাঠীকে গাড়ি চাপা দেওয়া হয়েছে। অথচ আজ কয়েক দিন পেরিয়ে গেলেও কোম্পানির পক্ষ থেকে কেউ সামান্য যোগাযোগটুকু করেননি। তাই বাধ্য হয়েই শিক্ষার্থীরা গাড়ি আটক করে নিয়ে এসেছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি।

তবে বিষয়টি সমাধানের জন্য এরই মধ্যে উভয় পক্ষ আলোচনায় বসেছে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উদ্দিন। ঢাকা পোস্টকে তিনি বলেন, ঘটনা অন্য জায়গায় ঘটেছে। যার জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই গাড়ি এখানে নিয়ে এসেছে। তবে বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষ এখন মিটিংয়ে বসেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!