1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার” আসামী জিতু’গ্রেফতার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার” আসামী জিতু’গ্রেফতার

প্রতিনিধি

রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় “চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার” অন্যতম প্রধান আসামী মো: জিতু’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজধানীর যাত্রবাড়ী এলাকায় বসবাসকারী মো: মাহাবুব দিনমজুরী করে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩০/০৮/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮:০০ ঘটিকায় ভিকটিম মাহাবুব কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর মাহাবুব তার এক বন্ধুর সাথে কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুলের সামনে একটি বাসায় যায়। একই সময়ে উক্ত ঘটনাস্থলে পূর্ব হতে ওৎ পেতে থাকা আসামী মোঃ জিতু (৩৪), পিতা-আফসার, সাং-জুরাইন মেডিকেল রোড, থানা-কদমতলী, জেলা- ঢাকাসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে চাইনিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু ও কিরিচ দিয়ে ভিকটিম মাহাবুবকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এরপর জিতুসহ অপর আসামীরা গুম করার উদ্দেশ্যে  মাহাবুবকে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় কদমতলী থানাধীন পাটেরবাগ এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মাহাবুবের পরিবার খবর পেয়ে উক্ত স্থানে গিয়ে মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায়। উক্ত ঘটনায় মৃত ভিকটিম মাহাবুবের ভাই মোঃ ফজর আলী বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় জিতুসহ ০৯ জন এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০১/০৯/২০২৪ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে শাহাব উদ্দিনসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।

উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৯/১২/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৬:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর দিনমজুর মাহাবুব হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মো: জিতু’কে (৩৪) গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!