1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তোপের মুখে পঞ্চগড় আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তোপের মুখে পঞ্চগড় আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রতিনিধি

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। একইসঙ্গে পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকে কর্তৃপক্ষ। এতে করে তোপের মুখে পড়ে অনিবার্য কারণ দেখিয়ে নিয়োগের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) মকবুলার রহমান সরকারি কলেজে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করার ঘটনাটি ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান ও পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল পরীক্ষাসংক্রান্ত অব্যবস্থাপনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সূত্র জানায়, শুক্রবার সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে পঞ্চগড়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জনবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। এক পর্যায়ের পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষা বর্জনসহ বিক্ষোভ শুরু করে পরীক্ষার্থীরা। তারা পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা অবরোধসহ বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। দুপুরের পর অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তদন্ত কমিটি গঠনসহ স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, পরীক্ষার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আগে তেমন কিছু জানানো হয়নি। কলেজের কোনো শিক্ষককে পরীক্ষায় দায়িত্বও দেওয়া হয়নি। আমাদের কলেজের কিছু সরঞ্জাম ভাঙচুর হয়েছে। এর ক্ষতিপূরণ দিতে হবে। পরীক্ষার কমিটির অসহযোগিতার জন্যই আজকে কলেজের বদনাম হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!