1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্যাটেলাইট উৎক্ষেপণের কারণে সহজ হলো হজ ব্যবস্থাপনা: প্রধানমন্ত্রী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

স্যাটেলাইট উৎক্ষেপণের কারণে সহজ হলো হজ ব্যবস্থাপনা: প্রধানমন্ত্রী

প্রতিনিধি

১১ জুলাই ২০১৮ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হজ যাত্রীদের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে সরকার। আমি নিজে হজে গিয়ে ঘুরে ঘুরে দেখেছি আমাদের দেশের হাজিরা ওখানে কী কী সমস্যার সম্মুখীন হন। তারপর তাদের কষ্ট লাঘবে ব্যবস্থা নিয়েছি। এছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের ফলে হজ ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে।

বুধবার চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।

ইসলামের ভুল ব্যাখা করে জঙ্গিবাদী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন: আমাদের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে এ ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।। কিছু কিছু মানুষ আমাদের ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদী কর্মকাণ্ড করে। অথচ ইসলাম ধর্ম সবচেয়ে শান্তির ধর্ম। যেখানে বলা হয়েছে প্রত্যক মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে। এখানে হানাহানি ও সংঘর্ষের কোন স্থান নেই।ইসলাম জগৎবাসীকে শিক্ষা দিয়েছে ন্যায় ও সুবিচারের।

প্রধানমন্ত্রী বলেন: আমাদের লক্ষ্য আমরা দেশকে এগিয়ে নেওয়া। হজ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার হচ্ছে। সমগ্র দেশে হজের জিজিটাল কেন্দ্র করে দিয়েছি। হজে যারা যাবেন তাদের নিবন্ধন এখন অনলাইনে করে দিচ্ছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট সেবা বিস্তৃত হয়েছে। যার কারণে হজ ব্যবস্থাপনা এখন অনেক সহজ হয়েছে।

শেখ হাসিনা বলেন: আগে আমাদের নিজস্ব কোন বিমান ছিল না। ইতোমধ্যে আমরা ৬টি বিমান ক্রয় করেছি আরও দুইটা চলে আসবে। এভাবেই হজকে সহজ করতে ও হাজিদের সবরকম সুবিধা দিতে ব্যবস্থা করেছি। সূত্র: চ্যানেলআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!