1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

চট্টগ্রামে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

প্রতিনিধি

চট্টগ্রামে বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাতে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

গুলিবিদ্ধরা হলেন— মো. সাইফুল ইসলাম, মো. নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, মো. জবেদ ও মো. ইসমাঈল।

পুলিশ জানিয়েছে, স্থানীয় লবণ ব্যবসায়ী মৌলভী আবুল হাসান ও ইউপি সদস্য মনছুর আলমের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর ১ জনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

এলাকায় লবণের মাঠ দখল নিয়ে এ ঘটনার সূত্রপাত বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!