1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অবৈধভাবে ভারত থেকে আনা ১৪টি মহিষ আটক করলো বিজিবি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

অবৈধভাবে ভারত থেকে আনা ১৪টি মহিষ আটক করলো বিজিবি

প্রতিনিধি

ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ১৪টি মহিষ আটক করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন। মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ টাকার কোকেন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ৪৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত  এলাকা থেকে ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও পাঁচটি মহিষ উদ্ধার করা হয়। এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। এই মাদকের বাজারমূল্য ১২ লাখ টাকা।

 

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!