1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক মাদরাসা শিক্ষক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরকীয়ার সম্পর্কের জেরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা মামলায় প্রেমিক মাদরাসা শিক্ষক মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার সাভার এলাকা থেকে সিংগাইর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মাহদী হাসান (৩১) কিশোরগঞ্জের কুরিয়ারচর উপজেলার কৌতেরকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচর রিয়াদ উল জান্নাত দারুল উলুম হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। নিহত গৃহবধূ তানিয়া আক্তার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা এলাকার সৌদি প্রবাসী ফাহাদ দেওয়ানের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই গৃহবধূর স্বামী প্রবাসে থাকার সুযোগে মোবাইলের মাধ্যমে মাদরাসা শিক্ষক মাহদী হাসান তার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু ওই গৃহবধূর মাহদী হাসান ছাড়াও একাধিক পুরুষের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে গৃহবধূকে শাসন ও নিষেধ করেন প্রেমিক মাহদী হাসান। এরপরও মাহদী হাসানের কথা না শুনে একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক চালিয়ে যান গৃহবধূ। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে অভিযুক্ত মাহদী হাসান প্রেমিকা তানিয়ার সঙ্গে দেখা করার কথা বলে ওই গৃহবধূর শ্বশুরবাড়ি যায়। এরপর সেখানে কৌশলে গৃহবধূ ওই বাড়ির বাথরুমের পাশে নিয়ে মারধর করে এবং ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার মো.বশির আহমেদ বলেন, ঘটনার পর পুলিশ হত্যায় জড়িতকে গ্রেপ্তার করতে চেষ্টা করতে থাকে। এরপর তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তারের পর পুলিশকে হত্যার স্বীকারোক্তি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!