1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘দিল্লি হাসিনাকে আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

‘দিল্লি হাসিনাকে আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছে’

প্রতিনিধি

আমাদের মূল লড়াই দিল্লির সঙ্গে। আমি বলেছি, সাপের লেজ বাংলাদেশে হলেও মাথা দিল্লিতে। দিল্লি বিগত ১৬ বছর স্বৈরাচার হাসিনাকে আমাদের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছে। হিন্দুস্তান আমাদের জাতীয় নেতাদের যুদ্ধাপরাধের নামে ফাঁসির মঞ্চে পাঠিয়েছে।

গতকাল চট্টগ্রাম মহানগরের ষোলোশহর ২ নম্বর গেট এলাকায়  আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুন বিন ইজাহার।

তিনি আরও বলেন, হিন্দুস্তান আমাদের ওপর শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয়সহ সব ধরনের আগ্রাসন চালিয়েছে। তারা যদি বিভিন্ন দল ও গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাহলে আমরাও আমাদের যুদ্ধ অব্যাহত রাখব। আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ভারতীয় সহকারী হাইকমিশনকে স্মারকলিপি দেব।’

‘আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে নিষিদ্ধ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে’ হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে হেফাজতে ইসলামের ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী বলেন, ইসকনকে এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করা না হলে লংমার্চসহ কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!