1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সন্ত্রাসী আওয়ামী লীগের বিচারের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

‘সন্ত্রাসী আওয়ামী লীগের বিচারের জন্য আমরাও জীবন দিতে প্রস্তুত’

প্রতিনিধি

চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা এবং জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল, মিরপুর ও রুপনগর থানার প্রতিনিধিরা এ বিক্ষোভের আয়োজন করেন। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৯ নভেম্বর) মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে মিরপুর-১০ নম্বরের স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান, শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, শহীদ কামরুন নাহারের ভাই, শহীদ সাইদুল ইসলামের মা, শহীদ আহসান হাবীবের বাবা বক্তব্য দেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত আবুল হোসেন সোহেল ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা প্রতিনিধিরা বক্তব্য দেন।

এতে শহীদ পরিবারের সদস্যরা অতি দ্রুত জুলাই-আগস্টে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী এবং প্রশাসনের যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, আজ মিরপুরের এ বিক্ষোভ মিছিল সুস্পষ্ট কয়েকটি দাবি নিয়ে। চট্টগ্রামে ইসকন সন্ত্রাসীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িতদের বিচার করতে হবে। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন করতে হবে।

শহীদ মো. সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, এ সরকার আমাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। কিন্তু আজ আমরা শহীদ পরিবারের সদস্যরা অবহেলিত। আমাদের সন্তানদের যারা খুন করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের বিচার চাই। খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের জন্য প্রয়োজনে আমরাও আমাদের সন্তানদের মতো জীবন দেব।

সমাবেশে পল্লবী থানার প্রতিনিধি ইমরান নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাজমুস সায়েক, আবু ইউনুস মাসুদসহ অন্য নেতারা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!