1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আজকের দিনের ও রাতের তাপমাত্রা কমতে পারে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

আজকের দিনের ও রাতের তাপমাত্রা কমতে পারে

প্রতিনিধি

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

আবহাওয়া অফিস আরো জানায়, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ দশমিক ৮ ডিগ্রি এবং আজ সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিলো উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কি.মি.।

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!