1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঢাবিতে পরামর্শ বক্স ও ই-মেইল চালুর সিদ্ধান্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঢাবিতে পরামর্শ বক্স ও ই-মেইল চালুর সিদ্ধান্ত

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন, আবাসিক হলে ছাত্র রাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী আন্তঃসম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে একটি পরামর্শ বাক্স স্থাপন ও বিশেষ একটি ই-মেইল খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সভায় উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই বিশেষ কমিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অ্যালামনাই, দেশের বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ডাকসুর সাবেক নেতৃবৃন্দ, অভিভাবকসহ সকল অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদান করবে।

কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড.এন. তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা অংশগ্রহণ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!