1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিজেদের সমর্থকদের থেকেই দুয়ো শুনলো ব্রাজিল, যা বললেন রাফিনিয়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নিজেদের সমর্থকদের থেকেই দুয়ো শুনলো ব্রাজিল, যা বললেন রাফিনিয়া

প্রতিনিধি

ব্রাজিলের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে। কিন্তু এই হাওয়াবদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল।হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক এক ড্র করেছে সেলেসাওরা।

এই ম্যাচটি ছিল ব্রাজিলের মাটিতেই। ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট হতে পারেনি স্বাগতিক সমর্থকরা। ম্যাচ শেষে ব্রাজিলিয়ানদের দুয়ো শুনতে হয়েছে নিজেদের সমর্থকদের কাছ থেকেই। অবশ্য তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ রাফিনিয়া।

দলের পারফরম্যান্সে তো বটেই, বেঞ্চে থাকা ফুটবলারদের নিয়েও মুগ্ধ এই উইঙ্গার। বার্সেলোনার এই উইঙ্গারের মতে, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আর জয়ের প্রত্যাশা পূরণ করতে না পারায় দর্শকদের এমন মনোভাবও বুঝতে পারছেন তিনি।

রাফিনিয়া বলেন, ‘আমার মনে হয়, দুয়ো দেওয়া হয়েছে মূলত ফলাফলের জন্য। কারণ, আমার তো মনে হয়, আমরা নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি।’

‘আজকে যারা খেলেছে, সবাইকে নিয়ে আমি গর্বিত। এমনকি যারা বেঞ্চে ছিল, তাদেরকে নিয়েও। (কাঙ্ক্ষিত) ফলাফল পাওয়ার জন্য যা কিছু করা সম্ভব, সবকিছুই আমরা করেছি। ভালো ফুটবলের অনেক কিছুই আমরা খেলেছি এবং মাথা উঁচুই রাখতে পারি আমরা।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!