1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাফ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাফ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ

প্রতিনিধি

কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। আজ সাফের কম্পিটিশন কমিটির এক সভায় জুনিয়র নারী সাফের স্বাগতিক বাংলাদেশ নির্ধারণ হয়েছে। ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ আয়োজন করবে। 

বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনো চুড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’ এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়।

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ছাড়াও পুরুষ অ-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চুড়ান্ত হয়েছে। ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ।

আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনো ঠিক হয়নি। এ সম্পর্কে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!