1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবিতে যুক্ত হয়েছেন আরও এক দেশি কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিসিবিতে যুক্ত হয়েছেন আরও এক দেশি কোচ

প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে বইছে পালাবদলের হাওয়া। নাজমুল হাসান পাপনের পদত্যাগের পরে বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবার মেয়েদের ক্রিকেটে যুক্ত হয়েছেন আরেক দেশি কোচ সারোয়ার ইমরান।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলেরও একসময় প্রধান কোচ ছিলেন ইমরান। পরবর্তীতে কাজ করেছেন বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচিং প্যানেলে। সবশেষ এবার যুক্ত হয়েছেন অনূর্ধ্ব ১৯ নারী দলের সঙ্গে। তার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

আজ (বুধবার) মিরপুরে নারীদের আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে স্পন্সর ঘোষণা করা হয়। সেখানে ফাহিম বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না সাম্প্রতিক সময়ে কিন্তু জয়েন করেছেন ওয়ান অফ দ্য লিডিং কোচ সরোয়ার ইমরান। বিসিবিতে সে জয়েন করেছেন। সে অনূর্ধ্ব ১৯ মেয়েদের দায়িত্বে আছে এই মুহূর্তে। তাতে করে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা গুরুত্ব দিচ্ছি।’

‘অদূর ভবিষ্যতে একটা প্লান নিয়েই আমরা মেয়েদের ব্যাপারে এগিয়ে যাব। তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে সেটাকে নিয়ে আমরা কাজ করতে চাই। সামনের দুই বছরের মধ্যে নারী ক্রিকেটে আমরা অনেক কিছুই দেখতে পাব, যা আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!