1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

সুনামগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-২

প্রতিনিধি

জেলার জামালগঞ্জে গতরাতে মোটর সাইকেল দুর্ঘটনায় কাতার প্রবাসী মো. আশিক নূর (৩৫) ও সোলেমান (৩৫) নামের দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার রাত ৯ টায় দিকে জামালগঞ্জ উপজেলা সদর থেকে গ্রামে যাওয়ার পথে মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে।

আশিক নূর উপজেলার বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং সোলেমান একই গ্রামের তারা মিয়ার ছেলে।

জামালগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর ্এবং নিহত আশিক নূরের স্ত্রীর বড় ভাই উপজেলার হাওরিয়া আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান রেজা জানান, আশিক নূর আজ রাতে জরুরী কাজে বন্ধু সোলেমানকে নিয়ে গ্রামের বাড়ি আলীপুর থেকে উপজেলার সাচনা বাজারে যাচ্ছিল।

রাত ৯টার দিকে বেহেলী-সাচনা বাজার সড়কের রাজারপুর ব্রীজের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলসহ দুই বন্ধু সড়কের নীচে পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক নূরকে মৃত ঘোষণা করেন এবং সোলেমানকে সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিরুপম সোলেমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!