1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৮ জনকে পুড়িয়ে হত্যা : সাবেক আইজিপিসহ তিনজন দুই দিনের রিমান্ডে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

৮ জনকে পুড়িয়ে হত্যা : সাবেক আইজিপিসহ তিনজন দুই দিনের রিমান্ডে

প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারসহ তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি হয়।

শুনানি শেষে কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব কিবরিয়া মজুমদার ও জহিরুল ইসলাম সেলিম নামে একজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতাকবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। এই মামলায় আজ কুমিল্লা আদালতে তাদেরকে হাজির করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!