1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

প্রতিনিধি

আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৩৬ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ভোলায় ৩৩ দশমিক ৫ ডিগ্রী এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় বাতাসের গতিবেগ ছিল পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় ০৫-১০ কি. মি.।

আজ ভোর ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ০৬ টা ১১ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!