1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আবারও বাড়ল মূল্যস্ফীতি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

আবারও বাড়ল মূল্যস্ফীতি

প্রতিনিধি

গত সেপ্টেম্বরে কমার পর আবারও বেড়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০.৮৭ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৯.৯২ শতাংশ।

এর আগে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। অর্থাৎ সেপ্টেম্বরে কমার পর অক্টোবরে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। এছাড়া গত জুলাইয়ে গত জুলাইয়ে দেশের মূল্যস্ফীতি হয়েছিল ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। ওই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছিল ১১.৬৬ শতাংশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএস জানায়, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশ। সেপ্টেম্বরে এ হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এক মাস আগে ছিল ৯ দশমিক ৫ শতাংশ। বাংলাদেশ প্রায় দুই বছর ধরে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের মার্চ থেকে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!