1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাত কলেজের অধিভুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাত কলেজের অধিভুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজকে বিষফোঁড় উল্লেখ করে তাদের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় অতিদ্রুত সময়ের মধ্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে এক সপ্তাহে মধ্যে অধিভুক্তি বাতিলের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে ‘এক দফা, এক দাবি, অধিভুক্ত মুক্ত ঢাবি’, ‘সাত কলেজের ঠিকানা, এই ঢাবিতে হবে না’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’, ‘অধিভুক্তি বাতিল চাই, বাতিল কর, করতে হবে’, ‘জেগেছে রে জেগেছে, ঢাবি জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শোনো বোন, শোনো ভাই, ঢাবির কোনো শাখা নাই’- ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভকারী খায়রুল আহসান মারজান বলেন, এই অধিভুক্তির শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আসছে। তৎকালীন সময়ে একটি শান্তিপূর্ণ সমঝোতার কথা বলা হলেও গত ছয় বছরে কোনও সমাধান দিতে পারেনি প্রশাসন। এই নতুন বাংলাদেশ উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আমাদের সঙ্গে ছিলেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মান ঠিক রাখতে এটি বাতিলের যথাযথ পদক্ষেপ নিন।

তিনি আরও বলেন, সাত কলেজ বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এর অধিভুক্তি বাতিল ছাড়া অন্য কোনও সমাধান নেই। সাত কলেজও অধিভুক্তি বাতিল চায়। তাহলে বাতিল করতে বাঁধা কোথায় আমরা বুঝি না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সক্ষমতা আলোকে তাদের চার লাখ শিক্ষার্থীকে সেবা দেওয়া সম্ভব না। আমরা অবিলম্বে তাদের অধিভুক্তি বাতিল চাই।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মইদুল ইসলাম বলেন, র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিন দিন অবনতির কারণ এই সাত কলেজ। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এই কলেজগুলোকে বিবেচনায় নেওয়া হয়। তাদের অধিভুক্তি বাতিল করলে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেক এগিয়ে যাবে। আমরা শিগগিরই এই অধিভুক্তি বাতিল চাই। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!