1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
অতিরিক্ত সময়ের গোলে মেসি-সুয়ারেজদের হার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

অতিরিক্ত সময়ের গোলে মেসি-সুয়ারেজদের হার

প্রতিনিধি

গত আগস্টে সর্বশেষ লিগস কাপের ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি। ১০ ম্যাচ পর এবার তাদের তিক্ত দিন এলো প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের মাঠে। দলের প্রধান তারকা লিওনেল মেসির আরেকটি গোল-অ্যাসিস্টহীন ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে হেরেছে। আর্জেন্টাইন অধিনায়কের মতোই বিবর্ণ ছিলেন সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও। 

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে আজ (রোববার) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নামে মায়ামি। যেখানে বল দখলে কার্যকারিতা দেখালেও, ফ্লোরিডার ক্লাবটি শট নেওয়ায় ছিল পিছিয়ে। এমনকি মায়ামির গোলটিও আসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুবাদে। তবে ম্যাচে লিড নিয়েও শেষ পর্যন্ত মেসিরা হার নিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচে মায়ামির গোলটি বিতর্ক তৈরি করেছে। এর আগপর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতায় ছিল দুই দল। ৩৯তম মিনিটে মায়ামির একটি আক্রমণ সামলানোর পর কিছুটা এগিয়ে গিয়ে শট নিতে যান আটলান্টা গোলরক্ষক ব্র্যাড গুজান। তবে তারই সামনে মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো দাঁড়িয়ে থাকায় শটটি ঠিকঠাক না হয়ে তারই সামনে বল পড়ে যায়। সেখান থেকে তার বাড়ানো বল পেয়ে ডেভিড মার্টিনেজ জড়িয়ে দেন স্বাগতিকদের ফাঁকা জালে।

সেই গোলটিতে কিছুটা ব্যাকফুটে চলে যায় আটলান্টা। তবে দ্বিতীয়ার্ধে তারা নাটকীয় জয় আদায় করে নিয়েছে। বিরতির পর ত্রয়োদশ মিনিটে ম্যাচে সমতা টানেন আটলান্টার ডেরিক উইলিয়ামস। এরপর দারুণ কিছু সেভ দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। যদিও শেষ পর্যন্ত তিনি জাল রক্ষা করতে পারেননি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটেই মেসি-জর্দি আলবাদের হতাশ করে জান্দে সিলভা শেষ পেরেক ঠুকে দেন।
এতে নিশ্চিত হয়ে যায় সাত জয় ও তিন ড্রয়ের পর মায়ামির হার। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, এর মধ্যে তার একটি গোল ক্রসবারে লেগে ফিরে আসে। তার বিবর্ণ দিনেও মায়ামিও জয় আদায় করে নিতে ব্যর্থ হয়েছে।
এই হারের পরও অবশ্য এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচে ২২ জয়, ৮ ড্র ও ৩ হারের পর তাদের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে দুইয়ে থাকা কলম্বাস ক্রু’র পয়েন্ট ৬৬।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!